বাসস্থানের রেকর্ডের দাবিতে মেদিনীপুরে ভূমি ও ভূমি সংস্কার দফতরে বিক্ষোভ ও ডেপুটেশন - The News Lion

বাসস্থানের রেকর্ডের দাবিতে মেদিনীপুরে ভূমি ও ভূমি সংস্কার দফতরে বিক্ষোভ ও ডেপুটেশন




দি নিউজ লায়ন ; মঙ্গলবার ১৫ ই ডিসেম্বর পশ্চিম মেদিনীপুর জেলার ADM & DL& LRO তুষার সিংলা'র নিকট মেদিনীপুর পৌরসভার ২৩ নম্বর ওয়ার্ড উন্নয়ন সমিতির পক্ষ থেকে গণ ডেপুটেশন দেওয়া হয়। তার আগে লালকুঠি রোড (দেওয়ান নগর ) থেকে পাঁচ শতাধিক অধিবাসীদের একটি সুসজ্জিত মিছিল শুরু করে কেরানীতলা হয়ে LRO দপ্তরে পৌঁছায়।


 দশকের পর দশক বসবাস কারি অধিবাসীগণ বাসস্থান এর রেকর্ড না পাওয়ার প্রতিবাদে বিক্ষোভে ফেটে পড়েন। LRO দপ্তরের সম্মুখস্ত রাস্তা অবরুদ্ধ হয়ে পড়ে। অবরোধ এর চাপে পড়ে প্রশাসন বাধ্য হয় সকল অধিবাসীদের LRO দপ্তরের ভেতরে ঢুকিয়ে নিতে। বিক্ষোভ থেকে উন্নয়ন সমিতির সভাপতি সেখ মজাহার আলি, অফিস সম্পাদক সত্যজিৎ দণ্ডপাট, সরফরাজ খান, সেখ তানবির প্রমুখ LRO তুষার সিংলা'র সঙ্গে বৈঠকে সামিল হন। 


প্রশাসন এর বিভিন্ন স্তরে বছরের পর বছর রেকর্ডের ন্যায় সঙ্গত দাবি নিয়ে আলোচনা ও যুক্তি ও নিয়ম অস্বীকার না করতে পারলেও কোনো অজ্ঞাত  কারনে বিগত ও বর্তমান সরকার রেকর্ডের ব্যবস্থা করছেনা। স্বাভাবিক কারনে অধিবাসীদের পুঞ্জীভূত ক্ষোভ আজ এই বিক্ষোভ এ পরিনত হয়। বক্তব্য রাখেন সমিতির সম্পাদক রতন মুখার্জি, সভাপতি মজাহার আলি, সরফরাজ খান, তানবির প্রমুখ।


 LRO তুষার বাবু দ্রুত উপযুক্ত পদক্ষেপ গ্রহনের আশ্বাস দেন। সম্পাদক রতন মুখার্জি বিক্ষোভ সভায় ঘোষণা করেন দীর্ঘ কয়েক দশক বসবাস করে, সরকারি সমস্ত প্রক্রিয়ায় থেকে, এমনকি সরকারি গৃহ আবাস প্রকল্প সহ সমস্ত সরকারি বিষয় ও জমির উপর হলেও আমাদের এই রেকর্ড এর অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। দ্রুত রেকর্ডের ব্যবস্থা না করা হলে আমরা জঙ্গি আন্দোলনে যেতে বাধ্য হব।সেই সঙ্গে করা হবে লাগাতার পথ অবরোধ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.